মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারত মহাসাগরে চীনের জাহাজ ডুবে ৩৯ জন নিখোঁজ

  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩, ৪.০৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার জাহাজ ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পরও নিখোঁজ ৩৯ জনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং- জীবিতদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন।

চীনের সিসিটিভির খবরে বলা হয়, শানতুং প্রদেশের পেংলাই জিনগ্লু ফিশারী কোম্পানি লিমিটেডের মাছ ধরার ‘লুপেং ইউয়ানিউ ০২৮’ জাহাজটি মঙ্গলবার ভোররাতে উল্টে যায়।

ওই খবরে বলা হয়, ডুবে যাওয়া জাহাজের ৩৯ সদস্যের মধ্যে ১৭ জন চীনের নাগরিক, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং পাঁচজন ছিলেন ফিলিপাইনের।

চীনা প্রেসিডেন্ট বলেছেন, এ ঘটনার পর যারা দূর সাগরে মাছ ধরতে যান- তাদের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে।

এছাড়া নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান শি।

চীনের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানায়, তারা বিষয়টি অস্ট্রেলিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং অন্যান্য দেশগুলোকে জানিয়েছে। কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চীন দুটি জাহাজ মোতায়েন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com