মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঘূর্ণিঝড় পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা কোন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়নি : সমন্বয় কমিটির সভাপতি

  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩, ৫.১২ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘মোখা’ পরিস্থিতিতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার বিষয়ে কোন সিদ্ধান্ত নওয়া হয়নি। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করে নির্দেশনা জারি করা হয়েছে।
আজ জারিকৃত এই নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় “মোখা” আগামী ২/১ দিনের মধ্যে দেশের উপকুল অঞ্চলসহ সারা দেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কতামুলক সংবাদ পরিবেশন করা হচ্ছে।
নির্দেশনায় এসএসসি ও সমমান চলমান থাকায় বোর্ডসমূহেরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ট্রেজারী, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন উল্লেখ করে এই বিষয়ে জরুরি প্রয়োজনীয ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com