বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুয়েটে কাফনের কাপড় প্রেরনের ঘটনায় সন্দেহে ৪ জন কর্মকর্তা

  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩, ৬.০০ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (রুয়েট) ৯ জন শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড়সহ চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ায় সন্দেহভাজন ৪ জন রুয়েট কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
গত ২১ ডিসেম্বর রুয়েটের সাবেক উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক সমতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ ৯ জন শিক্ষক-কর্মকর্তাকে ডাকযোগে কাফনের কাপড় প্রেরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন বাদী হয়ে মতিহার থানায় জিডি করেন (জিডি নাম্বার: ১১৬০)। ফলে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এর নির্দেশে মতিহার থানার তদন্তকারী কর্মকর্তা গোপন অনুসন্ধানে ভিত্তিতে ৪ জন রুয়েট কর্মকর্তা সন্দেহজনক মনে করেন।
বিতর্কিত ব্যক্তিরা হলেন-
১। শাহ মো: আল বেরুনী (ফারুক), ডেপুটি রেজিস্ট্রার, পারিষদ শাখা; ২। মোতাহার হোসেন, নির্বাহী প্রকৌশলী; ৩। আহসান হাবিব, নির্বাহী প্রকৌশলী; ৪। কামাল হোসেন (ইতি), সিনিয়র সহযোগী পরীক্ষা নিয়ন্ত্রক ব্যক্তিদের নমুনা স্বাক্ষর/লেখা সংগ্রহ করা এবং হ্যান্ড রাইটিং পরীক্ষার লক্ষ্যে আগামী ৯-৫-২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য মতিহার থানার তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com