মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থীর কৃতিত্ব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ সাফল্য অর্জন করেছে। আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী এ বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ অংশগ্রহণ করে। নিয়মিত হিসেবে ষষ্ঠ ব্যাচের ৫২ জন, অনিয়মিত হিসেবে চতুর্থ এবং পঞ্চম ব্যাচের মোট ১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন সকল বিষয়ে পাশ করেছে।পাশের হার শতকরা ৮২.৭। একইসাথে কলেজের পাঁচ শিক্ষার্থী এনাটমি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে।  

এনাটমি বিষয়ে অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফাওজিয়া ফারিহা,বসরা আমিন ঐশ্বী,পাপিয়া আক্তার, সৌরভ সরকার ও ফেরদৌস অহিদ শাওন।

উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে মোট ৮ জন বিভিন্ন বিষয়ে (৬ জন এনাটমি এবং ২ জন বায়োকেমিস্ট্রি) অনার্স নম্বর অর্জন করে।

এছাড়া তৃতীয় বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে নিয়মিত হিসেবে চতুর্থ ব্যাচের ৩৯ জন এবং অনিয়মিত হিসেবে তৃতীয় ব্যাচের ৪ জন অংশ নেয়।নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন সকল বিষয়ে পাশ করে এবং ১ জন ফার্মাকোলজি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে। পাশের হার শতকরা ৮৯.৭। সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে ফার্মাকোলজি বিষয়ে একমাত্র অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থী আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের তানিয়া আক্তার সাথী। উল্লেখ্য সে প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২০ এ এনাটমি বিষয়ে অনার্স নম্বর অর্জন করেছিল।

এ বিষয়ে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আশফাকুর রহমান জানান, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে প্রতি বিভাগে রয়েছে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক, যাদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পড়াশুনার সুযোগ লাভ করেন। রয়েছে উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণ, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী, নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক কেন্টিন।

উপাধ্যক্ষ ডাঃ মোঃ এহসানুল ইসলাম মনে করেন নিয়মানুবর্তিতা এবং আধুনিক সময়োপযোগী শিক্ষণ ব্যবস্থার কারনেই এই কলেজ বার বার সাফল্যের শিখরে আরোহন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com