মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় শেষ আজই

  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ২.৪৯ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। ১৮ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন শুরু হয়। ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বিশ্বস্ত সূত্রমতে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের শেষদিন দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২লাখ ৭০ হাজার আবেদন জমা হয়েছে। তবে শেষ পর্যন্ত আবেদন প্রায় তিন লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার দুপুর ১২টা পর্যন্ত এ ইউনিটে ১ লাখ ৫০ হাজার টি, বি ইউনিটে ৮৫ হাজারের অধিক, সি ইউনিটে ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

অনলাইন আবেদন শেষে আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নাছিম আখতার মুঠোফোনে বলেন, ‘৩০ এপ্রিল রাতেই ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে, সময় আর বাড়ানো হবে না। পরীক্ষার্থীদের জন্য আপডেট কোনো নির্দেশনা আসলে তা ওয়েবসাইটে করনীয় সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com