বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের দিনে জাতীয় ঈদগাহে যাতায়াতে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১২.৪৯ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে কিছু ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র রমনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব নির্দেশনা নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপে ডাইভারশন থাকবে   সাধারণ কার পার্কিংয়ের স্থানগুলো হচ্ছে, মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবি’র ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও জাতীয় প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি ও ভিআইপিদের কার পার্কিং হবে- রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির গাড়ি বহর থাকবে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে। মন্ত্রিপরিষদের সদস্যদের গাড়ি পার্কিং হবে ঈদগাহ্ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে। বিচারপতিদের গাড়ি পার্কিং হবে সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের গাড়ি থাকবে গণপূর্ত ভবনের আঙ্গিনায়। যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com