সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

২৩ এপ্রিল ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায়৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কারকাজের জন্য আগামী রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গ্যাস বন্ধ থাকা এলাকাগুলো হলো
লক্ষণখোলা, রুপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ।

এছাড়াও একই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্যাস সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com