শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে দেশে  মৃতের সংখ্যা ৫ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৮.১৯ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  দেশে  মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। বুধবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুক লাইভে এই তথ্য জানিয়ে বলেন, মারা যাওয়া ঐ ব্যক্তি ইতালি ফেরত প্রবাসী আত্মীয়ের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ই মার্চ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি যার ফলে আক্রান্তের সংখ্যা ৩৯ জনই আছেন। তিনি জানিয়েছেন, আরো দুই জন সুস্থ হওয়ায় সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

ফ্লোরা আরো জানান, নিশ্চিত অথবা সন্দেহভাজন করোনা আক্রান্ত ৪৭ জন বর্তমানে আইসোলেশনে আছেন। আর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৭ জনা। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে কমিউনিটি পর্যায়ে সীমিত আকারে করোনা ভাইরাস ট্রান্সমিশন হতে পারে।

এদিকে, বাংলাদেশ হাইকোর্ট বলেছে, করোনা মোকাবিলায় লকডাউনই একমাত্র সমাধান। একটি রিট আবেদনের নিষ্পত্তি করে আদালত আরো বলেছে, ওষুধ আবিষ্কার না হলেও বিশ্বের অনেক দেশ লক-ডাউনের মাধ্যমে করোনা সংক্রামন থেকে রক্ষা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com