মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রাণঘাতী হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা

  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১১.২৮ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রাণঘাতী হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। শনিবার ওয়াকায়ামা শহরে একটি সভায় কিশিদা বক্তৃতা শুরু করার ঠিক আগে মঞ্চের অদূরে বিস্ফোরণ ঘটে। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জাপানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। ঘটনার পরেই দ্রুত কিশিদাকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। বিস্ফোরণের পরেই সভাস্থলে শুরু হয়ে যায় আতঙ্কিত দর্শকদের। পরে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়ে এক ব্যক্তিকে।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করার সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে শিনজোকে ‘মৃত’ ঘোষণা করা হয়। পরে জানা যায় আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগামি। নারা শহরেরই বাসিন্দা ওই ব্যক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com