বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামীকাল বিকেল ৪টার মধ্যে রমনা পার্ক ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৫.২১ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

পয়লা বৈশাখ উদযাপন শেষে আগামীকাল শুক্রবার বিকেল ৪টার মধ্যে রমনা পার্ক ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ বৃহস্পতিবার রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সবাইকে তল্লাশি করব। তাই বাড়তি কোনো কিছু নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। লোক সমাগম বেশি হলে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করব। ইতিমধ্যে ম্যাপ প্রকাশ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন খন্দকার গোলাম ফারুক। তিনি আরও বলেন, ‘যেহেতু রোজা, তাই অনুরোধ করব বিকেল ৪টার পরে রমনা পার্ক সবাই ছেড়ে দেন, ইফতারের উদ্দেশ্যে গন্তব্যে ফেরত যান। বিকেল ৪টার পরে দর্শনার্থীদের আর প্রবেশ করতে দেওয়া হবে না। তার আগে যারা প্রবেশ করবেন বিকেল ৪টায় তারা বেরিয়ে যাবেন।

জঙ্গিদের সরাসরি হুমকি নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি বাঙালি হিসেবে মনে করি, বাঙালিদের দু-একটা বোমা দিয়ে দমন করা যাবে না। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের দোসররা ট্যাংক-কামান-বন্দুক নিয়ে এই বাঙালিকে দমন করতে পারেনি আর কোথাকার কোন জঙ্গি একটি-দুটি বোমা মেরে আমাদের দমন করবে-আমরা ওই রকম ভীতু জাতি না। আমরা বীরের জাতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com