মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এক ঘূর্ণিঝড় ইলসা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৩.৫৮ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে গ্রীস্মমন্ডলীয় শক্তিশালী এক ঘূর্ণিঝড়। তীব্র ঝড়ো বাতাসে ক্ষয় ক্ষতির আশঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইলসা আরো শক্তি সঞ্চয় করছে এবং চতুর্থ ক্যাটাগরির এ ঝড় ঘন্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। ঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা শুক্রবার সকালে উপকূলীয় শহর ব্রুম ও পোর্ট হেডল্যান্ডের মাঝামাঝি কোন জায়গায় আঘাত হানতে যাচ্ছে।
গত এক দশকে এ অঞ্চলে আঘাত হানা এ ঝড় হবে সবচেয়ে শক্তিশালী।

এ অঞ্চলে অনেক আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এছাড়া এখানে রয়েছে আকরিক লোহার খনি, সোনার খনি এবং গবাদি পশুর খামার।
আবহাওয়া দপ্তর বলছে, বাতাসের তীব্রতা এতো বেশি হবে যে এতে গাছপালা উপড়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হবে। এছাড়া আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।

উল্লেখ্য, অষ্ট্রেলিয়ার গবেষকরা বারবার সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারনে দেশটিতে দাবানল, বন্যা ও ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে তীব্র করে তুলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com