মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জবিস্থ মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তানবীর-আদিত্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১২.০৫ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম তানবীরকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী অনুপম মল্লিক আদিত্য-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বিকাল ৪ টায় সংগঠনটির পক্ষ থেকে একটি ইফতার মাহফিল ও নবীন বরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের শিক্ষক উপদেষ্টা ড. তপন কুমার পালিত, রাজেশ কুমার দেব ও তাহমিনা ফেরদৌস তান্নী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল হাসান কাওছার, সাবেক সভাপতি কাকন দও, সাবেক সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল আমীন, সদ্য সাবেক সভাপতি মো: ওয়াহিদুর রহমান ডেনি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম রহমান।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন চয়ন কৃষ্ণ দেব, নিষাদ দাস, সান সাহা অন্তর ও অভিষেক দাস অর্নব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দোলন গৌড়, প্রশান্ত কুমার দাস, নাদিয়া জেরিন ও জয়া নাইডু। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাহিদুল ইসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

উক্ত কমিটিতে অর্থ সম্পাদক প্রত্যাশা দেব, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান মুর্শেদ, প্রচার সম্পাদক রেহনুমা জান্নাত ফাহি, শিক্ষা সম্পাদক পিনাক দেবনাথ, প্রকাশনা সম্পাদক হৃদয় কুমার কানু, এবং সহ-সম্পাদক হিসেবে আছেন রুপা দে, শ্রাবণী সিনহা ও শুভশ্রী শ্রেয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com