মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সার্ক হিউম্যানিটি ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২২ পেলেন জাবি শিক্ষক

  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১০.২৬ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধিঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সার্ক কালচারাল ফোরাম কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান কে সার্ক হিউম্যানিটি ইন্টরন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়।

১লা এপ্রিল ২০২৩ ইং (৯ রমজান), শনিবার বিকাল ৪ টায় ঢাকার বিজয়নগর হোটেল অরনেটে সার্ক হিউম্যানিটি ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম । অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী,বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার
এডভোকেট শামসুল হক টুকু এমপি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ আবু তারেক ,বিটিআরসির সাবেক তথ্য সচিব ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ এবং সাউথ ইষ্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.ন.ম. মেশকাত উদ্দিন । এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত দেশবরেণ্য
ব্যক্তিবর্গের মূখর উপস্থিতিতে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় অভিসিক্ত হয় এ আয়োজন। সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বলেন, সার্ক হিউম্যানিটি ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২২ এ মনোনীত করায় আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ।একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার কাজ হলো জ্ঞান আরোহন করা এবং আরোহিত জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। এই সম্মাননা নিঃসন্দেহে আমাকে আরো অধিক কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com