মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে করোনা ভাইরাস সংক্রমণের হুমকির মুখে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১১.০৩ এএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের হুমকির মুখে ২১ দিনের জন্য সারা ভারত লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে এই ঘোষণা কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন। তিনি বলেন, এটাও এক ধরনের কারফিউ। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব। ২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের।

মোদি বলেন, হাত জোড় করে প্রার্থনা করছি। আপনি সেইসব লোকের জন্য ভাবুন, যারা নিজেদের কর্তব্যের জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করছেন। জনসমাগম বন্ধ করলেই করোনা ঠেকানো যাবে। এই ভয়াবহ পরিস্থিতিতে আমি সবাইকে অনুরোধ করছি, বাড়ির বাইরে বেরোবেন না।

নিত্যপ্রয়োজনীয় সব জিনিস বাজারে পাওয়া যাবে। খাদ্যদ্রব্য, ওষুধপত্র কেনার জন্য সাধারণ মানুষ বাইরে বেরোতে পারবেন। কারফিউর মাঝেও হাসপাতাল, ব্যাংক, থানা খোলা থাকবে বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ভারতে এ পর্যন্ত ৫০০ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৯ জন মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com