মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

উত্তর সুদানে সোনার খনি ধসে ১৪ জন শ্রমিক নিহত

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৪.১২ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

উত্তর সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার খনি কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার বিকেলে মিশরের সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক ধসের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, ধসে আরো ২০ শিশুশ্রমিক আহত হয় এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সুদানের বার্তা সংস্থা এসইউএনএ-র বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতিই ধসের কারণ।

একটি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তাসংস্থাটি জানায়, শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারী দল এখনো জীবিতদেরকে সন্ধান করছে কি-না, তা স্পষ্ট নয়। মন্তব্যের জন্য এপি অনুরোধ করলে, সুদানের এই খনিজ সম্পদ কোম্পানির স্থানীয় মুখপাত্র সাড়া দেননি।

.রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৃতদের নিকটবর্তী শহর ওয়াদি হালফায় নিয়ে, সেখান তাদেরকে কবর দেয়া হয়।

সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। এই দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু স্বর্ণখনি। নিরাপত্তা-মান এবং রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় খনি-ধস সেখানে সাধারণ ঘটনা।

২০২১ সালে পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com