মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানের উপদেষ্টা নিহত

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৪.০৯ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

সিরিয়া ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার রাজধানীর আবাসিক অঞ্চলে শুক্রবার দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলায় একজন ইরানি উপদেষ্টা নিহত হয়েছেন।

রাজধানী দামেস্কের বাসিন্দারা ও রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের পর পরই দামেস্কে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। বৃহস্পতিবার ভোরে একই ধরনের হামলার পর বিমান হামলা চালানো হয়।

সানার খবরে বলা হয়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী “শত্রুদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের” মোকাবেলা করেছে এবং ঐ হামলায় মালামালের ক্ষতি হয়েছে। সানা জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনীইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি ভূপতিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার জানিয়েছে, শুক্রবার ভোরে সিরিয়ায় ইসরাইলের ‘অপরাধমূলক হামলায়’ ইরানের সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি নিহত হয়েছেন। হাইদারির পদমর্যাদা উল্লেখ না করে প্রতিবেদনে তাকে ‘ইসলামের প্রহরী’ হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের সদস্য এবং ইসরাইলকে এই অপরাধের জবাব দেওয়া হবে বলে তারা সতর্ক করেছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে সরকারি বাহিনী ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ইসরাইল সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় শত শত হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা। তবে ইসরাইল খুব কমই কোন নির্দিষ্ট অভিযান চালানোর কথা স্বীকার করেছে।

ইসরাইল বলছে, তারা লেবাননের হিজবুল্লাহর মতো ইরান-মিত্র জঙ্গি গোষ্ঠীগুলোর ঘাঁটিলক্ষ্য করে হামলা চালিয়েছে যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীকে সমর্থন দিতে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।

ইসরাইল গত সপ্তাহে আলেপ্পোর বিমানবন্দর লক্ষ্য করে বিমান হামলা চালায়। বিমান বন্দরটি দু’দিন বস্তুত অচল ছিল ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com