বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৮টি ককটেলসহ জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৭.১৮ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

গুলশান থানা পুলিশ ৮টি ককটেলসহ জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর গুলশান থানার শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতে ইসলামের গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুর ও দুজন মহিলা সদস্য রয়েছেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮টি ককটেল বোমা, ২০টি সদস্য ফরম, ৩২ টি লিফলেট, ১০টি মাসিক রিপোর্ট ফরম, ১০টি রোকন চেক লিস্ট, ১৩টি নির্দেশিকা, ১৪টি ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ক বই, ২০টি জামায়াত পরিচিতি, ১৬টি ইসলাম ও গণতন্ত্র বই, ৯টি পরিবর্তন দেখাতে চায় জামায়াত বিষয়ক বই, ৬টি দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব বিষয়ক বই, ১টি ব্যক্তিগত রিপোর্ট বই, ১টি সংগঠন পদ্ধতি বই, ১টি বিচারের নামে প্রহসন বই, ৪টি মুক্তিযোদ্ধারা কেন মৌলবাদী দলে বিষয়ক বই, ৩টি দেশটা কি রাজাকারমুক্ত হবে শীর্ষক বই ও ৭ কপি সমাজসেবা বুলেটিন উদ্ধার করা হয়।
গুলশান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃতরা শাহজাদপুরের একটি বাড়ির নিচ তলায় ভাড়াকৃত অফিস কক্ষে নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ জামায়াত ইসলামী সংগঠনের সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনার জন্য ককটেল বোমাসহ অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরাসহ তাদের সহযোগিরা বেআইনীভাবে দলবদ্ধ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নসহ রাষ্ট্রীয় সস্পদ ও জনগণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে ককটেল বোমাসহ অন্তর্ঘাতমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি গ্রহণ করছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com