মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রমজানকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে লন্ডন

  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯.১৩ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

ইতিহাসে প্রথমবারের মতো পবিত্রতম মাস রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম প্রান্ত। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা। রমজান উপলক্ষে এর আগে ব্রিটিশ শহরটিতে এ ধরনের সাজসজ্জা দেখা যায়নি। লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির সংযোগ ঘটানো কভেন্ট্রি স্ট্রিটে গেলেই চোখে পড়ে উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে ‘হ্যাপি রামাদান’ (শুভ রমজান) লেখা। সম্প্রতি এই আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনিও শহরটিতে বসবাসরত ১৩ লাখ মুসলিমের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন রমজানের জন্য।

মেয়র সাদিক খান উদ্বোধন করলেও এই প্রদর্শনীর মূল উদ্যোক্তার নাম আয়েশা দেশাই। ক্রিসমাস লাইটে অনুপ্রাণিত হয়ে রমজান উপলক্ষে তিনি একই ধরনের আলোকসজ্জার আয়োজন করতে চেয়েছিলেন। তিনি বলেন, এটি ক্রিসমাস লাইটের মতো করার ইচ্ছা ছিল আমার। বড় বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যেতাম। আমি সেই আনন্দ ও জাদু লন্ডনে আনতে চেয়েছিলাম।

আয়েশা দেশাই আরও বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশীদের জানাতে চেয়েছিলাম, এটি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমার কাছে বছরের সবচেয়ে প্রিয় মাস এটি। আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পুরো লন্ডনের বিভিন্ন এলাকাজুড়ে। দক্ষিণ কেনসিংটনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে। শুধু তাই নয়, মিউজিয়ামটিতে একটি অস্থায়ী মসজিদ এবং রমজান প্যাভিলিয়নও তৈরি করা হয়েছে। এছাড়া, উন্মুক্ত ইফতার আয়োজন করবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। মাঠের পিচের পাশে এই উন্মুক্ত ইফতার আয়োজন করবে তারা। মাসের শেষের দিকে একই কাজ করবে ওয়েম্বলি স্টেডিয়ামও সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com