মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে সৌদি আরব

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৫.৫৩ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে তিন সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ এক আদেশে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন এই কারফিউ জারি করেন।

রাজার আদেশে বলা হয়, কারফিউ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাদের সহযোগিতা করবে দেশটির সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ। তবে, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা কারফিউ’র আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে- নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য, ফাইন্যান্স, টেলিকমিউনিকেশন, পানি, খাদ্য সেক্টরে কর্মরতরা।

এর আগে, গত ২১ মার্চ থেকে ১৪ দিনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট এবং বাস, ট্যাক্সি ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে সৌদি আরব। গত ১৫ মার্চ থেকে ১৪ দিনের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইটও স্থগিত করেছে দেশটি। মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীসহ সব মসজিদে নামাজ নিষিদ্ধ করা হয়েছে।

সৌদির রাজা সালমান সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন যুদ্ধ সামনে রয়েছে। সৌদি আররের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১১ জন।

এদিকে, সৌদির পাশাপাশি কারফিউ ঘোষণা করেছে কুয়েত ও বাহরাইন সরকার। আর সংযুক্ত আরব আমিরাত আগামী দুই সপ্তাহের জন্য সবধরনের যাত্রীবাহী ও ট্রানজিট ফ্লাইট বাতিল করেছে।-পার্স টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com