মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গুচ্ছ থেকে বের হয়ে আসছে জবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২.৩২ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বুধবার (১৫ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকা না থাকা নিয়ে ৬৪তম বিশেষ সিভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষবৃন্দ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত জানায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছে থাকবে না বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আজকের সভায় । পরবর্তী ৯২তম সিন্ডিকেটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

জানা যায়, ৩৬ জনের মধ্যে ৩৪ জন শিক্ষক গুচ্ছ থেকে বের যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বিশেষ সভায় ৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৫০জন সদস্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, প্রক্টরসহ ডিন ও সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকা না থাকা নিয়ে দুইবার সভা হওয়ার কথা থাকলে তা বিলম্বে অনুষ্ঠিত হয় আজ (১৫ মার্চ) বিকেলে।

গুচ্ছের বিশেষ সভা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, আজকে অনুষ্ঠিত বিশেষ সভায় সকল শিক্ষকবৃন্দ গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। অতি দ্রুত সিন্ডিকেট সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

গুচ্ছে নিয়ে শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্ত ও সিন্ডিকেট সভা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: ইমদাদুল হক জানান, আজকে একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকবৃন্দ তাদের মতামত দিয়েছেন, পরবর্তী সিন্ডিকেট সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com