মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জবির একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা ১৫ মার্চ

  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১১.২৫ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছে থাকবে কিনা সে বিষয়ে বিশেষ সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৫ মার্চ বুধবার দুপুর ২:৩০ মিনিটে উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে তাঁর সভা কক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল-এর ৬৪-তম সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশেষ এই সভার দিন-সময় নির্ধারণ করা হয়। এর আগে দুইবার তারিখ দিয়ে একের পর এক পরিবর্তন করা হচ্ছে সেই তারিখ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক।

নীল দলের একাংশের সভাপতি নূর ই আলম আব্দুল্লাহ বলেন, নীলদল সবসমই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিপক্ষে। জবি নীলদল জবি শিক্ষক সমিতিরই অংশ। জবি শিক্ষক সমিতির সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।
একাডেমিক সভা নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আমরা আমাদের সিদ্ধান্তে অটল, এবার যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হতে না পারে আর কখনোই পারবে না গুচ্ছে দিন দিন বিশ্ববিদ্যালয়ের নাম ও মান কমে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com