মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আইন মেনে ভবন নির্মাণ না করায় তুরস্কে ৬00 ব্যক্তির বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.০৬ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

যথাযথ আইন মেনে ভবন নির্মাণ না করায় তুরস্কে ৬00 ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে তুরস্ক সরকার।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকির থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী বাকির বুজদাগ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

গত ৬ ফেব্রুয়ারি দুদফায় ৭.৮ এবং ৭.৬ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ তুরস্কে ৪৪ হাজার জনেরও বেশি এবং উত্তর সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্কজুড়ে ধসেপড়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া ১ লাখ ৭৩ হাজার ভবনের নির্মাণকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেছে।
তুরস্কের কর্তৃপক্ষ অভিযোগ এনেছে, ভবন নির্মাণে ত্রুটি থাকায় ভূমিকম্পে ভবনগুলো দ্রুত ধসে পড়েছে।

বিচার বিষয়ক মন্ত্রী বাকির বুজদাগ জানিয়েছেন, মামলার আসামি ৬১২ জনের মধ্যে ১৮৪ জনকে বিভিন্ন মেয়াদে এরই মধ্যে সাজা দেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা চলমান। আসামিদের মধ্যে রয়েছে নির্মাণ ঠিকাদার, ভবন মালিক এবং পরিচালকরা। তিনি বলেন, ‘ধসে পড়া ভবনগুলোতে উল্লিখিতদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ খোঁজার জন তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, বিরোধী দলগুলো প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রশাসনের বিরুদ্ধে বিল্ডিং নীতিমালা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com