মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তাজিকিস্তানে ভূমিকম্প আঘাত রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

তাজিকিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৩৭মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ২০.৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না বলে ইউএসজিএস জানায়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও চীন সীমান্তবর্তী তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় আধা-স্বায়ত্বশাসিত গোর্নো-বাদাখশান অঞ্চলে। এলাকাটি ছোট পাহাড়ি শহর মুরঘোব থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রথম দফা ভূমিকম্পের প্রায় ২০মিনিট পর ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। পরে সেখানে ৪.৫ মাত্রার আরো এক দফা ভূমিকম্প অনুভূত হয়।

কম জনবহুল এ অঞ্চল সুউচ্চ পামির পর্বত দ্বারা বেষ্টিত এবং সেখানে সরেজ হ্রদ রয়েছে। এটি তাজিকিস্তানের বৃহত্তম হ্রদগুলোর অন্যতম। ১৯১১ সালে শক্তিশালী ভূমিকম্পের ফলে এ হ্রদের সৃষ্টি হয়। হ্রদটির পানি নীলাভ সবুজ রংয়ের।-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com