মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তুরস্ক ও সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৬ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

তুরস্ক ও সিরিয়া সীমান্তে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত তিন জন নিহত হয়েছে। অন্যদিকে নতুন করে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে, তাদের উদ্ধারে চলছে অভিযান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪। এদিকে প্রথম ভূমিকম্পটির কয়েক মিনিট পর ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ২ কিলোমিটার। এর তীব্রতা ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরেও অনুভূত হয়। এছাড়া পার্শ্ববর্তী জর্ডান, ইসরায়েল, মিশরেও কম্পন অনুভূত হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, নতুন করে আরও ২১৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গেলো ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়।

এতে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। ভূমিকম্পের ১৫ দিন পার হলেও এখনও অলৌকিকভাবে ধ্বংস্তুপ থেকে উদ্ধার হচ্ছে মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com