বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ নং দৌলতপুর ইউনিয়নের  চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ 

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ৬.০২ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়ের বিরুদ্ধে অনিয়ম  দূর্নীতির বিরুদ্ধে বরাবর উপপরিচালক,  দূর্নীতি দমন কমিশন (দুদক),সমম্বিত অফিস, দিনাজপুরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানাযায় ২০১৭-১৮ অর্থ বছরে প্রকল্প কমিটি দাখিল ছাড়াই জাল সাক্ষর গ্রহণ পূর্বক এডিপির টাকা উত্তোলন,চৌকিদারী ট্যাক্স উঠানো পরবর্তী অবশিষ্ট ৭৩,২৫১/ টাকার হিসাব না দেওয়া,বনায়নের আওতায় কর্তনকৃত গাছ ইউপি অফিসে জমা হওয়া সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ না করা যাহা সংবাদপত্রেপ্রকাশিত, এছাড়াও চাপড়াগঞ্জ সহ বিভিন্ন এলাকার গাছ ইউপি অফিসে জমা ও বিক্রির অনিয়ম এছাড়াও অনেক অভিযোগ রয়েছে বলে সদস্যরা জানান।
 ঐ ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য, অভিযোগকারী ইউপি সদস্য গন হলেন ১.তপন কুমার রায় সদস্য ৩ নং ওয়ার্ড ২. আমাসু রায় সদস্য ৮ নং ওয়ার্ড ৩. মোঃ শফিকুল ইসলাম সদস্য ৫ নং ওয়ার্ড ৪. মোছাঃ ইসপিয়ারা মহিলা সংরক্ষিত সদস্য ৬,৭,৮ নং ওয়ার্ড ৫. মনোরঞ্জন রায় সদস্য ৮ নং ওয়ার্ড ৬.শ্রী আসানন্দ রায় ৯ নং ওয়ার্ডের ভুক্তভোগী সদস্যরা গত ২৮/০১/২০১৯ দিনাজপুরের দূর্নীতি দমন কমিশন (দূদক) সমন্বিত অফিসে উপপরিচালক বরাবরে লিখিত  অভিযোগ দায়ের করলে ও এখনো পর্যুন্ত কোন সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাননি বলে ৮ নং দৌলতপুর ইউনিয়নের ভুক্তভোগী সদস্যরা সাংবাদিক কে জানান।এ বিষয়ে ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় কে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিক কে জানান ওটা গত বছরে অভিযোগ তুলেছিল এটুকুই জানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com