সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন নিহত, পাঁচজন আহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.২৯ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাস পুলিশের অস্থায়ী উপ-প্রধান ক্রিস রজম্যান জানান, সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় সময় সোমবার রাত ৮টার পরপরই মিশিগান স্টেট ইউনিভার্সিটির একটি ভবনের ভেতরে বেপরোয়া গুলি চালায়।

তারপর বন্দুকধারী পায়ে হেঁটে পার্শ্ববর্তী একটি ভবনে যায়। সেখানেও সে আরো গুলি চালায়।

টুইটারে দেয়া এক বিবৃতিতে মিশিগান ইউনিভার্সিটি পুলিশ জানায়, এ  হামলায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এতে পাঁচজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

রজম্যান সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, লোকটির গায়ের রং কালো এবং খাটো। সে লাল জুতা ও ডেনিমের জ্যাকেট পরা। তার মাথায় রয়েছে বেজবল ক্যাপ। বন্দুক হামলার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়।

কর্মকর্তারা জানান, ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম পরবর্তী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা অনেক বেড়ে যাওয়ার অংশ হিসেবে দেশটির বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা উদ্বেগজনকভাবে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আগ্নেয়াস্ত্রের বিস্তার বেড়েছে।

খবর এএফপির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com