মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানে জ্বালানি সংকট চরমে পাম্প এরিমধ্যেই বন্ধ হয়ে গেছে

  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৫ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

পাকিস্তানে জ্বালানি সংকট চরমে। লাহোর, ফয়সালাবাদ এবং গুজরানওয়ালাসহ বড় শহরগুলির বেশ কয়েকটি পাম্প এরিমধ্যেই বন্ধ হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির চলমান নাভিশ্বাস অবস্থায় জ্বালানির এই ঘাটতিতে দিশেহারা সাধারণ মানুষ।

আটা ও তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে পাকিস্তানে অর্থনৈতিক মন্দা সংক্রান্ত পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে। জ্বালানি সংকটে প্রবল সমস্যায় দেশটি। পেট্রোল স্টেশনগুলিতে দীর্ঘ লাইন এবং জ্বালানির অভাবে গাড়ি চালাতে হিমশিম অবস্থা।

লাহোর, ফয়সালাবাদ এবং গুজরানওয়ালা সহ বড় শহরগুলির বেশ কয়েকটি পাম্প এরইমাঝে বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যখন সাধারণ মানুষ তাদের যানবাহন চালানোর উপায় খুঁজতে ব্যস্ত।

পাঞ্জাবের শহরাঞ্চলের চেয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে জ্বালানি সংকট তীব্র। অনেক জ্বালানি স্টেশনে গত এক মাস ধরে তেলের সরবরাহ নেই।

পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের নেতারা তেল বিপণনকারী কোম্পানিগুলোর পর্যাপ্ত সরবরাহ না করাকে দুষছেন। বলছেন, বর্তমানে লাহোরের সাড়ে চারশ’ পাম্পের ৩০ থেকে ৪০ শতাংশে পেট্রোল নেই।

নাগরিকদের দাবি, কালোবাজারির কারণে এই সংকট তৈরি হয়েছে। সংকট তৈরি করে বেআইনি পথে বেশি দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে।

পাকিস্তানের মানুষ যখন দ্রব্যমূল্য বৃদ্ধি সামলাতে হিমশিম খাচ্ছেন, সেসময় এ ধরনের জ্বালানি সংকট সাধারণ মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com