মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০৮ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

আগামীকাল বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হবে।
আজ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সকাল সাড়ে ১০ টায় ফলাফল হস্তান্তর করা হবে। সকাল সাড়ে ১১ টায় সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফল পেয়ে যাবে। অন্যদিকে দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি  সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবেন।
তপন কুমার সরকার জানান, অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার সব বিষয়ে পরীক্ষা হলেও শুধুমাত্র তথ্য ও প্রযুক্তি পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা  ও ব্যবহারিক পরীক্ষা ২২ ডিসেম্বর শেষ হয়।
এবারের শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম  ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই জানতে পারবে কাঙ্খিত ফলাফল। এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে  প্রবেশ করে পৃথক ফলাফল শিট ডাউনলোডও করা যাবে।
এছাড়া কোন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com