মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তুরস্কে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার

  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১৬ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

ভূমিকম্পে বিধ্বস্ত পুরো তুরস্ক। ভূমিকম্পে বহু ভবন ধ্বসে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এএফএডি ও পুলিশবাহিনীর সদস্যরা।

এরই মধ্যে দেশটির সরকার ‘লেভেল-৪ সংকেত’ দিয়ে জরুরি অবস্থা জারি করেছে। এর সঙ্গে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ঘটনার দুই ঘণ্টার মধ্যে ৪২ বার ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আশপাশের অঞ্চল। ভূমিকম্পটি এতই প্রবল ছিল যে ৭০০ কিলোমিটার দূরে রাজধানী আঙ্কারাতেও এটি অনুভূত হয়।

এদিকে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে কম্পন অনুভূত হয়েছে। তুরস্কের নূরদাগি শহরে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৫৭০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩০০ জনে।

দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের (এএফএডি) কর্মকর্তারা জানান, দেশটির মালাতিয়া, সানিল, দিয়ারবাকির এবং ওসমানিয়া প্রদেশে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।

 

সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানান, আমাদের প্রাথমিক কাজ উদ্ধার তৎপরতা চালানো এবং সরকারি উদ্ধারকর্মী বাহিনীর সব সদস্য তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com