মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ১.১২ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

সোমবার উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন মুসোল্লি নিহত এবং কমপক্ষে ১৪০ জন মুসোল্লি আহত হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কেন্দ্রস্থলে বিকেলের হামলাটি আত্মঘাতী বোমা হামলাকারী চালিয়েছিল বলে জানা গেছে।

ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তা জেলা প্রশাসক শফিউল্লাহ খান নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হতাহতদের বেশিরভাগই প্রাদেশিক পুলিশের সদস্য।

বিস্ফোরণে বেঁচে যাওয়া এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণে ভবনের ছাদ ধসে পরেছে।

বেঁচে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা মীনা গুল জানান, বোমা বিস্ফোরণের সময় তিনি জোহরের নামাজ আদায়কারীদের সাথে নামাজ পড়ছিলেন। তিনি জানেন না যে, কীভাবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। তবে বিস্ফোরণের পর তিনি কান্না এবং চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।

পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলার ধরণ নিয়ে আলোচনা করেননি; তারা বলেছেন, তদন্ত চলছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেশোয়ারে “মসজিদে আত্মঘাতী বোমা হামলার নিন্দা করেছেন।”

পাকিস্তানের প্রধান বিরোধী দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও বোমা হামলার নিন্দা করেছেন। তিনি একটি টুইটার পোস্টে এই হামলাকে “আত্মঘাতী সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন।

মসজিদটিতে প্রায় সময়ই নিরাপত্তা কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা যাওয়া-আসা করতেন।

তাৎক্ষণিকভাবে কেউই এই ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানি এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী। সাম্প্রতিক মাসগলোতে প্রদেশটিতে উপর্যুপরি সন্ত্রাসী হামলা হয়েছে। অতীতের বেশিরভাগ সহিংসতার দায় পাকিস্তানি তালিবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com