মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেরুজালেমের পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর ব্যাপক তোরজোড়

  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ১২.৪৪ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

জেরুজালেমের উপকন্ঠে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হওয়ার একদিন পর, ইসরাইলের সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে তাদের আরও সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে। অপরদিকে, শনিবার শহরে আরেকটি গোলাগুলির ঘটনায় দু’জন আহত হয়েছে।

পশ্চিম তীরে গত এক মাস ধরে ক্রমবর্ধমান সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি পশ্চিম তীরে ইসরাইলি এক অভিযানে সাত বন্দুকধারীসহ নয়জন ফিলিস্তিনি নিহত হবার পর, ইসরাইল ও গাজার মধ্যে আন্তঃসীমান্ত গোলাগুলি শুরু হলে, ওই এলাকায় রক্তপাতের আশঙ্কা বেড়ে যায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকটি কট্টর জাতীয়তাবাদী দল রয়েছে, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এ নিয়ে শনিবার দিন শেষে তাদের এক বৈঠকে বসার কথা ।

ই্হুদি উপাসনালয়ের বাইরে শুক্রবারের হামলাটি ছিল ২০০৮ সালের পর ওই এলাকায় সবচেয়ে মারাত্মক হামলা।

শনিবার পুলিশ বলেছে, অপর এক ঘটনায় পূর্ব জেরুজালেমে ১৩ বছর বয়সী একটি ছেলে নির্বিচারে গুলি চালালে দু’জন আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্দেশ্য করে পাল্টা গুলি করলে সেও আহত হয়।

পশ্চিম তীরে কয়েক মাস ধরে চলা সংঘর্ষের পর, হামলাগুলি ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির সম্ভাবনাকে আরও উসকে দেয়। যার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার জেনিনে ইসরাইলের এক অভিযানে কমপক্ষে নয়জন ফিলিস্তিনি নিহত হয়, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, “পরিস্থিতি মূল্যায়নের পর, আইডিএফ [ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী] অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করে, [পশ্চিম তীরের] জুডিয়া এবং সামারিয়া বিভাগকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com