মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নববর্ষের দিন বিমান হামলায় হতাহতের সংখ্যা কম করে দেখাচ্ছে রাশিয়া : ব্রিটেন

  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১২.১৬ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রতিরক্ষা শনিবার জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক সিটির কাছে মাকিভকায় নতুন বছরের দিন রাশিয়ার সৈন্যদের ওপর হামলায় সম্ভবত ৩০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছেন।

তারা বিশ্বাস করে যে ” আহত হওয়ার চাইতে বেশিরভাগ মানুষই সম্ভবত নিহত বা নিখোঁজ ছিল।

উল্লেখ করেছে, যদিও তাদের রুশ প্রতিপক্ষ “প্রকাশ্যে স্বীকার করার বিরল পদক্ষেপ নিয়েছে” যে, তারা হতাহতের শিকার হয়েছে তবুও মাত্র ৮৯ জন নিহত হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।

ব্রিটেন বলেছে, রুশ সম্ভবত বুঝতে পেরেছে তারা এই হামলার বিষয়ে মন্তব্য করা এড়াতে পারে না কারণ এই ঘটনার পর রাশিয়ার কমান্ডাররা ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

ব্রিটেন টুইটারে পোস্ট করা তাদের হালনাগাদ গোয়েন্দা তথ্যে বলেছে, রাশিয়ার হতাহতের সংখ্যা এবং সম্ভাব্য প্রকৃত সংখ্যার মধ্যে পার্থক্য রাশিয়ার জনসাধারণের জন্য ঘোষণায় ভুল তথ্যের ব্যাপক উপস্থিতিকে তুলে ধরে।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে তীব্র লড়াই অব্যাহত থাকায়, কমপক্ষে ১০ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের শহরগুলোতে। রাশিয়ার আর্টিলারি ইউনিটের নিকটবর্তী এই শহরগুলো। বৃহস্পতিবার ইউক্রেনের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হয়।

কিয়েভ বলেছে, দোনেৎস্ক অঞ্চলের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদারে শুক্রবার রুশ সেনাদের সঙ্গে তাদের সৈন্যরা প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার রাতে দেয়া ভাষণে বলেন, দোনেৎস্কে তীব্র লড়াই চলছে। রুশ বাহিনী শুধু সামরিক সুবিধা অর্জনের চেষ্টাই করছে না, তারা শহর ও গ্রাম ধ্বংসেরও চেষ্টা করছে।

এর আগে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ জেনারেল বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে । তারা, যুদ্ধপ্রচেষ্টার সমর্থনে ইউক্রেনে উন্নত অস্ত্র পাঠানো নেটো মিত্রদের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে বেসামরিক নাগরিক ও শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।

রাশিয়া প্রতিবারই ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য বস্তুতে পরিণত করার কথা অস্বীকার করেছে।

এই প্রতিবেদনের কিছু অংশ এপি,রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com