সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

সোমালিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর কর্মকর্তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী

  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১২.০৭ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী সোমালিয়ার প্রত্যন্ত উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ১০ সন্ত্রাসীকে হত্যাকরেছে।বৃহস্পতিবার বাইডেন প্রশাসন এ তথ্য জানিয়েছে।

বুধবার, একটি পার্বত্য গুহার আস্তানায়, বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনটির অন্যতম প্রধান আর্থিক সহায়তাকারী বিলাল আল-সুদানীকে লক্ষ্য করে ঐ অভিযান পরিচালনা করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্র এবং তার অংশীদারদের আরও নিরাপদ এবং অধিকতর সুরক্ষিত রাখবে।এই অভিযান আমেরিকার নাগরিকদের দেশে এবং বিদেশে সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করার জন্য আমাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

গত সপ্তাহে প্রস্তাবিত এই অভিযান সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়। বেশ কয়েক মাসের পরিকল্পনার পর এই অভিযান চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে সংবাদদাতাদের এই অভিযান সম্পর্কে তথ্য দেন বাইডেন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা।তারা জানান, অস্টিন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান আর্মি জেনারেল মার্ক মিলির সুপারিশের প্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন এই সপ্তাহে অভিযান পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com