মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল

  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৩.১২ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি ভূখণ্ড থেকে জঙ্গিদের রকেট হামলার জবাবে শুক্রবার গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর মারাত্মক এক হামলার পরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এরকম পারস্পরিক আক্রমণ সংঘটিত হয়।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসলামি জিহাদ জঙ্গিদের লক্ষ্য করে অন্তত দুই দফা হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, জঙ্গিরা বেশ কয়েকজন ইসরাইলিকে গুলি করেছে।

উভয় পক্ষের তরফ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইল বলছে, গাজার বেশিরভাগ রকেট তারা রুখে দিয়েছে।

বৃহস্পতিবার জেনিনে একটি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়। এটি এ বছরে পশ্চিম তীরের সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর মধ্যে একটি।বৃহস্পতিবারের হামলার পরে শুক্রবারে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

এখন পর্যন্ত গাজা থেকে রকেট হামলার জন্য কোনো দায় স্বীকার করা হয়নি।তবে হামাস এবং ইসলামিক জিহাদ উভয়েই পশ্চিম তীরে বৃহস্পতিবারে ইসরাইলি অভিযানের জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

এ প্রতিবেদনের কিছু তথ্য এএফপি থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com