মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বন্দুকধারীর গুলিতে পূর্ব জেরুজালেমে নিহত ৭

  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৩.০৫ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

অধিকৃত পূর্ব জেরুজালেমের ইসরায়েলি বসতির একটি সিনাগগের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। খবর বিবিসির।

শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ হামলাকারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে হামলাকারীকে নিস্ক্রিয় করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম হামলাকারীকে পূর্ব জেরুজালেমের একজন ফিলিস্তিনি বলে শনাক্ত করেছে।

ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে খারাপ হামলার একটি বলে অভিহিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি গাড়ি ওই সিনাগগের সামনে এসে থামে। গাড়ি থেকে একজন বন্দুকধারী বেরিয়ে এসে গুলি ছুড়তে থাকে। গাড়িতে আরও একজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমে সিনাগগে সন্ত্রাসী হামলা হয়েছে। গুলিবর্ষণকারী সন্ত্রাসীকে নিষ্ক্রিয় (হত্যা) করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছে।

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে বৃহস্পতিবার ইসরায়েল এক সামরিক অভিযান চালায়। এতে বয়স্ক এক নারীসহ নয়জন ফিলিস্তিনি নিহত হন। এর পরদিন পূর্ব জেরুজালেমে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

এদিকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা র‌্যালি ও মিষ্টি বিতরণের মাধ্যমে পূর্ব জেরুজালেমের হামলাকে উদযাপন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সূত্র: দেশ রূপান্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com