মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১২.৪৬ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

নিয়ম-নীতি লঙ্ঘন ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অভিযোগে, ১১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষার্থীদের এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, “সিন্ডিকেটের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।” তিনি বলেন, “বহিষ্কৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের জিম নাজমুল। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইভটিজিংয়ের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী আচরণ ও মাদক সেবনের অভিযোগে ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

কমিটি বিভিন্ন মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজের ১১৩ জনকে শাস্তি প্রদান করে। অধিভুক্ত কলেজের প্রায় ১০৯ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও দায়িত্ব পালনের সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য দুই থেকে চার বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর চার শিক্ষার্থীকেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সর্বোচ্চ দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com