শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে গাঁজাসহ আটক ২

  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৬.১৫ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক হওয়ার খবর জানিয়েছে র‍্যাব।
প্রেরিত প্রেস রিলিজের মাধ্যমে জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার মজু চৌধুরী ঘাট এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে র‍্যাব ১১সিপিসি লক্ষ্মীপুর।
মধ্য চররমনী ৫ নং ওয়ার্ডের বেপারী বাড়ির খোরশেদ আলমের ছেলে মোঃ মাসুদ আলম(২৭) ও একই এলাকার ৭ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মোঃ জসিম(২২)। জানা গেছে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র‍্যাবব ১১ সিপিসি লক্ষীপুরের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।
এই নিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com