বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর রায়পুরে জমি নিয়ে দুই পক্ষের মামলা !

  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৬.১১ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং কেরোয়ায় জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিস্তারিত জানা যায়, কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাফেজের বাড়ির কামাল হোসেন (৪৫) পৈতৃক ওয়ারিশী জমি তার স্ত্রী জেসমিন আক্তারের নামে ৩শতাংশ জমি ছাপকবলা করে দেন। পরবর্তীতে কামাল হোসেনকে বিদেশ পাঠানোর জন্য উক্ত জমি একই ওয়ার্ডের বাসিন্দা দরবেশ  বাড়ির সোহেলের স্ত্রী শিরিন আক্তারের কাছে গোপনে ছাপ কাবলা বিক্রি করে জেসমিন। শিরিন আক্তার (৩০) জানায় তার শর্ত মতে কামাল হোসেনের স্ত্রীকে ওই ঘরে থাকতে দেওয়া হয়।
কামালের স্ত্রী ওই ঘরে দীর্ঘ (১৮) মাস থাকেন। হঠাৎ করে কামালের পরিবারে লোকজন জমি বিক্রির কথা জানাজানি হলে বিতর্কের সৃষ্টি হতে থাকে।
উক্ত ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ও মেম্বার শিফন মোল্লার উপস্থিতিতে কয়েক দফা সালিশে বসেও মীমাংসা করতে পারেনি।
এই বিষয়ে কামালের পরিবার জানায়,মোট সম্পত্তি থেকে ১.৯৫ শতাংশের মালিক। কামাল কিভাবে ৩ শতাংশ জমি বিক্রি করে।
এই নিয়ে দুই পরিবারে মাঝে সারাক্ষণ ঝগড়া-ঝাঁটি দ্বন্দ্ব লেগেই থাকে।
এই নিয়ে শিরিন আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৪৯/ ২০২০ মামলা করেন।
মামলার কথা শুনে জমির অগ্রক্রেতা জসিম উদ্দিনও একই আদালতে মামলা করে দেন (যার নং ৮০/২০২০)
উভয় পক্ষের মামলার কারণে মাঝে মাঝে সমাধানের লক্ষ্যে রায়পুর থানার এসআই সবুজ মামলার রায় না আসা প্রর্যন্ত ওই ওয়ার্ডের মেম্বারের অধীনে বিতর্কিত জমিটি তত্ত্বাবধায়নে রাখেন।
হঠাৎ করে কোন তর্ক বিতর্ক ছাড়াই গত বুধবার রাত ৯ টার সময় রায়পুর থানার এস আই সাফায়েত উল্যা উক্ত ঘরে এসে জসিম এর স্ত্রী, মা,এবং ৩ বছরের কন্যাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা দেন। তারা জানায় উক্ত ঘরে তাদের আসবাবপত্র, কাপড়, খাদ্য দ্রব্য আছে।
জসিমের স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়ায় তার ভগ্নিপতি লক্ষ্মীপুর পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com