মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেক্সিকোতে অভিদিও গুজম্যানকে গ্রেফতারে দফায় দফায় সংঘর্ষ ২৯ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

মেক্সিকোর কারাবন্দী মাদক স¤্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ২৯ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন মাদক চক্রের ১৯ সদস্য ও ১০ জন সেনা সদস্য রয়েছে।
মেক্সিকোর সরকার শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে। তারা সিনালোয়ার নিয়ন্ত্রণ নিয়েছে।
মেক্সিকোর নিরাপত্তা বাহিনী কারাবন্দী মাদকস¤্রাট এল চাপোর ৩২ বছর বয়সী ছেলে অভিদিওকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সাথে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এছাড়া সিনালোয়া কার্টেলের সদস্যরা সড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সিনালোয়া রাজ্যে ‘সিনালোয়া কার্টেল’ নামে মাদক সা¤্রাজ্য গড়ে তুলেছিলো এল চাপো। তিনি কারাবন্দী হওয়ার পর ছেলেরাই সেটার দেখভাল করছিল।
অভিদিওর বাবা ‘এল চাপো’ যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তাধীন একটি কারাগারে সাজা ভোগ করছেন। তাঁকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। তাকে নিউইয়র্কের একটি আদালত দোষী সাব্যস্ত করে।
তবে অভিদিওকে যুক্তরাষ্ট্রের কাছে আপাতত হস্তান্তর করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওভ্রাদর।
যদিও মাদক পাচারের অভিযোগে কয়েক বছর ধরে অভিদিওকে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে প্রতিবেশী যুক্তরাষ্ট্র। তাঁকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে তথ্য দিয়ে সহায়তা করলে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে বলে ২০২১ সালে ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
অভিদিওকে ২০১৯ সালেও একবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রাণহানি এড়াতে প্রেসিডেন্ট লোপেজ ওভ্রাদরের নির্দেশে তাঁকে মুক্তি দেওয়া হয়।
এতে ওভ্রাদর তীব্র সমালোচিত হলে তিনি বলেন, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় তাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com