মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া ইউক্রেনে ড্রোনের আক্রমণ বৃদ্ধি করতে পারে : জেলেন্সকি

  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৯.১৬ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

রাশিয়ার বাহিনী ইউক্রেনের একাধিক এলাকায় রাতে বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সতর্ক করেছেন, রাশিয়া ইরানের তৈরি ড্রোনের ব্যবহার বৃদ্ধি করতে পারে।

মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং কামানগুলো সর্ব সাম্প্রতিক সময়ে পূর্ব ডনেটস্ক অঞ্চলে দ্রুজকিভকা শহরে, সেইসাথে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ এবং দেশের দক্ষিণ-পূর্ব অংশে ডিনিপ্রপেট্রোভস্কে আঘাত করেছে।

সোমবার রাতে জেলেন্সকি তার ভিডিও ভাষণে বলেন, তার সরকারের কাছে তথ্য রয়েছে যে, রাশিয়া ইউক্রেন জুড়ে লক্ষ্যবস্তুগুলিকে বিধ্বস্ত করতে সাম্প্রতিক মাসগুলোতে ব্যবহৃত শাহেদ ড্রোন দিয়ে ‘দীর্ঘদিন ধরে আক্রমণ’ করার পরিকল্পনা করছে।

এর আগে সোমবার রাশিয়া বলেছিল, শনিবার ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে তাদের কোয়ার্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন সেনা নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ইউক্রেনের বাহিনীকে যুক্তরাষ্ট্রের প্রদত্ত প্রিসিশন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) থেকে ছোড়া ৬টি রকেটের মধ্যে ৪টি মাকিভকায় আঘাত করেছে। রাশিয়া বলেছে, তারা আগত দুটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ হামলার কথা স্বীকার করেছেন। তিনি সোমবার বলেন, মাকিভকাকে আঘাত করা হয়েছিল এবং ১০টি রুশ সামরিক যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ডনেটস্ক অঞ্চলের মস্কো-নিয়ন্ত্রিত অংশে রাশিয়া নিয়োগকৃত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিল বেজসোনভ বলেন, যে ভবনটিতে রুশ সৈন্যরা ছিল তাতে ‘প্রচন্ড আঘাত’ হানা হয়েছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com