শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দুবাই ও আবুধাবির সাথে ফ্লাইট বাতিল করল বিমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৮.২৫ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশে এয়ারলাইন্স বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও আবুধাবির ফ্লাইট বাতিল করেছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী সিওভিআইডি-১৯ (করোনাভাইরাস)-এর কারণে মধ্যপ্রাচ্যের দেশটির সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে বিমান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোকাব্বির হোসেন আজ গণমাধ্যমকে বলেন, ‘ইউএই’র সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবীর সাথে সকল ফ্লাইট বাতিল করছি।’ যদিও এমির‌্যাটস এয়ারলাইন্সসহ ইউএই’র বিমানগুলো ঢাকা থেকে তাদের ফ্লাইট অব্যহত রাখবে। এ সব ফ্লাইটে শুধু ট্রানজিট যাত্রীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো অন্যান্য দেশে যাবেন। বিমান কোম্পানির স্থানীয় কর্মকর্তারা আজ বাসস-কে বলেন, এখন পর্যন্ত এমির‌্যাটস এয়ারলাইন্স ঢাকা থেকে তাদের ফ্লাইট হ্রাস করেনি। তারা প্রতিদিনই বরাবরের মতো দুবাই-ঢাকা-দুবাই তিনটি ফ্লাইটই পরিচালনা করছে।
এর আগে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান বাংলাদেশের সাথে সকল ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সকল দেশের ফ্লাইট বাতিল করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com