সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বৈশাখী ফোক লাইভে অংশ নেবেন লালন শিল্পী লগ্না

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১১.৫৫ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ ৬ জানুয়ারী রাত সাড়ে ৯ টায় বৈশাখী ফোক লাইভে অংশ নেবেন লগ্না। পুরো নাম রাহিদা বিনতে ইসলাম লগ্না। তিনি বলেন, বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানৈ বৈশাখী ফোকে আমাকে সুযোগ দেওয়ায় বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। আমাার সঙ্গে গান গাইবেন শাহরিয়ার চৌধুরী। তিনিও অনেক ভালো গাইয়ে। আশা করি আমাদের দু’জনের পারফর্ম দর্শকপ্রিয় হবে।
লগ্না বলেন, ছোটবেলা থেকেই গান শিখছি। প্রথম সংগীত গুরু শ্রী স্বপন কুমার সাহা। তারপর দীর্ঘদিন আমার চাচা রাশেদুল ইসলাম-এর কাছে গানে তালিম নিয়েছি। প্রাতিষ্ঠানিক শিক্ষা জামালপুর শিল্পকলা একাডেমিতে। ঢাকায় এসে ভর্তি হই নজরুল ইনস্টিটিউটে। সেখানেই আমার যত শিক্ষা।
লগ্না বলেন, সব ধরনের গানই গাইতে পারি তবে ফোক গান করতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি। তবে লালন গান আমার আত্মার খোরাক।
ফোক শিল্পী হিসেবে আত্মপ্রকাশের আগে ব্যান্ড করতেন লগ্না। তার ব্যান্ড দলের নাম ছিল সরল। সরল ব্যান্ড থেকে ‘দেহতরী’ শিরোনামে গান এসেছিল। যা মানুষের মাঝে বেশ প্রশংসিত হয়। আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল¬াহ ও রবিউল হাসান প্রধান।
শাহরিয়ার চৌধুরী বলেন, লগ্নার সাথে গান করতে পেরে ভালো লাগছে। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। গানগুলো তাদের ভালো লাগলেই আমাদের পরম পাওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com