সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

“বিয়ে নিয়ে রাশেদ সীমান্তর প্রতারণা”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১২.০৩ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ এ প্রতারণাটা চেখে পড়ার মতো। একটা নয় দুটি নয় প্রতারণা করে একে একে ১৬টি বিয়ে করেন তিনি। এক সময় সব জারি জুরি ফাস হয়ে পড়ে, ঘটে ভীষণ বিপত্তি। একজনের কাছে ফেসে যান তিনি। জীবন হয়ে ওঠে বিষময়। ঘটনাটি আসলে বাস্তবের নয়, নাটকের। মনপুরা’ চলচ্চিত্রের আলোড়ন তোলা নায়িকা ফারহানা মিলির সঙ্গে প্রথম বারের মতো অভিনয় করলেন রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘বিয়ে বাণিজ্য’। প্রচার হবে বৈশাখী টেলিভিশনে ৫ জানুয়ারি রাত ১০.০০টায়। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এবি রোকন। আরো অভিনয় করেছেন অলিউল হক রুমি, শফিক খান দিলুসহ অনেকে। রাশেদ সীমান্ত হাতেগোনা যে কয়েকটি নাটকে অভিনয় করেছেন তার প্রায় প্রতিটি নাটকই কোটি কোটি ভিউ ছাড়িয়ে গেছে। ২৭ ডিসেম্বর বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচারিত রাশেদ সীমান্তর ‘বাসর ঘরে চোর’ নাটকটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। যার ভিউ এখনই ২ মিলিয়ন। নাটক পাগল দর্শকদের কাছে তিনি আজ তুমুল জনপ্রিয়। বর্তমানে টিভি মিডিয়ায় প্রথম সারির যে ক’জন অভিনেতা আছেন রাশেদ সীমান্ত তাদের মাঝে একজন।
নাটকটি নিয়ে দারুণ আশাবাদী রাশেদ সীমান্ত। বিশেষ করে ফারহানা মিলির হৃদয় ছোঁয়া অভিনয় মানুষ মনে রাখবে দীর্ঘদিন।
গল্পকার টিপু আলম মিলন বলেন, নাটকের নায়ক জগলুল হায়দার তথ্য গোপন করে একরে পর এক বিয়ে করেন এবং কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করেন। জগলুল হায়দার কোন সাধারণ মানুষকে বিয়ে করেন না। তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত অসহায় গরীব মেয়েদের বিয়ে করেন এবং তাদের ভালোমন্দ খাওয়া-দাওয়া দেখা শুনা সর্বোপরি সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। এভাবে একের পর এক বাড়তে থাকে জগলুল হায়দারের বিয়ের সংখ্যা। এতে তাকে সাহায্য করেন তার সহকারী সিদ্দিক। যে জগলুল হায়দারকে নতুন নতুন বিয়ের জন্য পাত্রীর খোঁজ এনে দেয় তাকে সম্মানী দেয় জগলুল হায়দার। ১৬তম বিয়েতে জগলুল হায়দারের ঘরে স্ত্রী হয়ে আসে লাবণী। লাবণীও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিন্তু অন্য দশটা সাধারণ মেয়ের মত লাবণী চায় তার স্বামীর সেবা করতে যা জগলুলের অতীতের কোন স্ত্রী করেনি। অবাক হয় জগলুল। ধীরে ধীরে লাবণীর প্রতি একধরনের ভালো লাগা কাজ করতে থাকে জগলুলের। কিন্তু জগলুল তো আরো অনেক বিয়ে করেছে! তাহলে তাদের কি তার ভালো লাগেনি? সে উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে নাটকটি দেখার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com