শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আতংকে ঢাকার রাস্তা-ঘাট প্রায় জনশূন্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৭.৪৭ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে একজনে জনের মৃত্যুর খবর, আর প্রায় প্রতিদিনই একজন-দু’জন করে করোনায় সংক্রমণের রোগী বাড়ার খবরে ঢাকার রাস্তা-ঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। পরিবহনের সংখ্যাও কম, সাথে সাথে যাত্রীও নেই। মানুষ ঘরে বসে আছেন আতংকে। তবে দোকানসহ বাজারে চাল-ডালসহ নিত্যপণ্যের বাজারে ছড়িয়েছে আতংক। পেনিক বায়িং বা আতংকে বেচাকেনা হঠাৎ করেই বেড়ে গেছে। গ্রীণ রোডের একটি দোকানের বিক্রেতা বললেন, চালের বিক্রি বেড়েছে কয়েকগুণ বেশি উচ্চবিত্তের গুলশানেও একই পরিস্থিতি। গুলশান বাজারের একটি দোকানের বিক্রেতাও জানান একই কথা। হ্যান্ড স্যানিটাইজারের সংকট সবচেয়ে বেশীমাত্রায়।হ্যান্ড স্যানিটাইজার পাওয়াই যায় না। একটি সুপারশপের একজন কর্মচারী জানান, তাদের মজুদে হ্যান্ড স্যানিটাইজারএকেবারেই নেই।
কেন এমন আতংকের পরিবেশ সৃষ্টি হয়েছে আর পেনিক বায়িং বা আতংকে বেচা-কেনা বেড়েছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপুমুনশি বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, পণ্যের যথেষ্ট মজুদ আছে। আতংকিত হবার কোন কারণ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com