মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য জরুরি ভিত্তিতে সমাধানের পথ খুঁজে বের করতে হবে : জাতিসংঘ

  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫.৩৪ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে সাগরে রোহিঙ্গাদের জীবন রক্ষায় সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার জেনেভা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, অতিরিক্ত মানুষ বোঝাই এবং অনিরাপদ নৌকা রোহিঙ্গাদের নিয়ে সমুদ্রে কোনো ধরনের সাহায্য ছাড়াই ভাসছে। ভলকার তুর্ক এ রোহিঙ্গাদের খুঁজে বের করে রক্ষা করতে অঞ্চলের দেশগুলোকে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার জানান, ২০২২ সালে কমপক্ষে ২ হাজার ৪০০ রোহিঙ্গা বাংলাদেশ ও মিয়ানমার থেকে বের হওয়ার চেষ্টা চালিয়েছেন। এর মধ্যে ২০০ জনেরও বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে সাগরে  জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, স্বেচ্ছায় ও পূর্ণ সম্মানের সঙ্গে মানবাধিকারসহ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য জরুরি ভিত্তিতে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com