ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল ও এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।

সম্মানিত পবিত্র কুরআন শরীফ থেকে সুরা তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্টান শুরু হয়।২৮ শে ডিসেম্বর বুধবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাক। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ। সার্বিক সহযোগিতায় সহকারি প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।অনুষ্টান পরিচালনায় সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল আলম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃহাতেম আলী মন্ডল, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি প্রিয়তোস রায় চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রাজিবপুর ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মুদাব্বিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামাল হোসেন,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বৃন্দ,শিক্ষক প্রতিনিধি গন।এছাড়াও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবু বকর ছিদ্দিক,সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, মোঃ তুহিন, মোঃ রাসেল সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা,ছাত্র- ছাত্রী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।উপস্থিত লোকজন প্রতিষ্টানের সফলতা কামনা করেন। অনুষ্টান শেষে সবার মাঝে মিষ্টি বিতরন করা হয়।