বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কম্বোডিয়ায় হোটেল-ক্যাসিনোতে অগ্নিকান্ডে নিহত ১০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১.০৬ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

কম্বোডিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকার একটি হোটেল-ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে।
কম্বোডিয়া পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার দিকে পয়পাটে গ্রান্ড ডায়মন্ড সিটির একটি ক্যাসিনো-হোটেলে এ অগ্নিকা- ঘটে।
এএফপি’র হাতে পাওয়া পুলিশের এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ‘সেখানে আগুনে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।’
এতে আরো বলা হয়, ওই সময় ক্যাসিনোটিতে প্রায় ৪০০ জন কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।এ সময় অনেক মানুষকে ওই ভবন থেকে লাফ দিতে দেখা যাচ্ছে। হোটেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকান্ডের সময় হোটেলটির ভিতরে বিদেশি নাগরিকরাও ছিল।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজের সমন্বয় করছে।
এ ঘটনায় দগ্ধদের থাইল্যান্ডের সো কায়ো প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা আরো জানায়, কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে থাইল্যান্ড থেকে পাঠানো ফায়ারট্রাক কাজে লাগানো হচ্ছে।
থাইল্যান্ডের উদ্ধার গ্রুপ রুয়ামকাতানিউ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক জানান, হোটেলটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
গ্রান্ড ডায়মন্ড সিটির থাই-কম্বোডিয়া সীমান্ত বরাবর অনেক ক্যাসিনো হোটেল রয়েছে।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com