সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পায়ের ছাপ’ সিনেমায় ঝিলিকের গান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১২.৫৬ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ দীর্ঘ সময় পর সিনেমায় নতুন গান নিয়ে হাজির হলেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। সম্প্রতি তার কণ্ঠে ‘পায়ের ছাপ’ ছবির ‘আমি আকাশ ছুঁতে চাইনি’ শিরোনামের গান প্রকাশ হয়েছে। ছবিটির পরিচালক সাইফুল ইসলাম মাননু গানটির কথা লিখেছেন। আর সুর ও সংগীতায়োজন করেছেন বরেণ্য সুরকার-সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটি সম্প্রতিগত ১৭ হলে মুক্তি পেয়েছে। ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। ছবিটির এ গানটি অল্প সময়ের মধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এ বিষয়ে ঝিলিক বলেন, অনেক দিন পর আমার সিনেমার একটি গান এলো। সত্যি বলতে এমন ভালো মানের গল্প ও নির্মাণশৈলীর ছবিতেই গাইতে চাই আমি। এবারের গানটির নাম ‘আমি আকাশ ছুঁতে চাইনি’।

গানটি মাননু ভাই অসাধারণ লিখেছেন। ফুয়াদ নাসের বাবু ভাই কিংবদন্তি সংগীত পরিচালক আমাদের দেশের। তার সঙ্গে এই প্রথম কাজ করা হয়েছে। এটা আমার জন্য আনন্দের ব্যাপার। সর্বোপরি গানটি শুনে প্রশংসা করছেন সবাই, এটাই আমাদের সার্থকতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com