বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুলনায় জেলি মেশানো চিংড়ি জব্দ আটক- ৯

  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১.৫৪ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

হোয়াইট গোল্ড চিংড়িতে ক্ষতিকর জেলি মিশ্রণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একজনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানে ৪৩০ কেজি চিংড়ি, ৭০ কেজি জেলি ও ৭টি সিরিঞ্জ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেবহাটার বাবু বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নূরজাহান, মনোয়ারা, তাহমিনা, আছিয়া, নূর নাহার, মমতাজ, বুলি দাস, হাসিনা শেখ ও রইমনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার বিকেল ৩টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পুশ করায় ১০ জনকে আটক করা হয়। এ ছাড়া দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করেন কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’, যা দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com