বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৭.১৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে দুইদিনের মধ্যে ৪ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটিতে বড়দিন উপলক্ষে ছুটির মৌসুম শুরুর সময় ফ্লাইট বাতিলের এ ঘটনা ঘটল। প্রতি বছর এ সময় আকাশপথে যাতায়াত বেড়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২ হাজার ৩৫০টিরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শুক্রবার ২ হাজার ১২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রেলপথে যাত্রীসেবা দেওয়া সংস্থা অ্যামট্র্যাক ক্রিসমাসের মধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে হাজার হাজার মানুষের ছুটির ভ্রমণ ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার আরও ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এরমধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি ফ্লাইট আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস এবং সাউথওয়েস্ট এয়ারলাইনসের।

বৃহস্পতিবার সাউথওয়েস্ট ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে, যা এটির নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ। এ ছাড়া ইতোমধ্যে শুক্রবারের আরও ৫৫০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, শীতের ঝড়টি মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করছে। এতে শিকাগো, ডেট্রয়েট ও মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণ ব্যাপকভাবে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লাইট এয়ারের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৪০০টি ফ্লাইটের মধ্যে বৃহস্পতিবার ১৪০টি বাতিল করেছে ডেল্টা এয়ারলাইনস এবং শুক্রবার ৯০টি বাতিল করেছে তারা।

সংস্থাটি সতর্ক করে জানায়, শুক্রবার আরও ফ্লাইট বাতিল করার প্রয়োজন হবে। কারণ ঝড়টি ডেট্রয়েট ও উত্তর-পূর্বাঞ্চলে তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

অ্যামট্র্যাক জানায়, আবহাওয়ার কারণে তারা ক্রিসমাসের মৌসুমে মধ্যপশ্চিমাঞ্চলে নির্ধারিত কয়েক ডজন ট্রেন যাত্রা বাতিল করছে। এরমধ্যে রয়েছে মিশিগান, ইলিনয় ও মিসৌরির ট্রেন এবং নিউ ইয়র্ক ও শিকাগোর মধ্যে চলা ট্রেন।

উল্লেখ্য, গত বছরের ছুটির এই সময়টিতে কর্মীদের মধ্যে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে এয়ারলাইনগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com